
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এনামুল হক লাবু মোটরসাইকেল শোডাউন করেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে এনামুল হক লাবুর কর্মী-সমর্থকরা শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নটির বিভিন্ন এলাকায় শোডাউন করেন। এসময় এই আওয়ামী লীগ নেতা এনামুল হক লাবুর পক্ষে তার কর্মী-সমর্থকরা বিভিন্ন শ্লোগান দেন।

এদিকে, এনামুল হক লাবু নির্বাচনকে কেন্দ্র করে রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। মনোনয়নপ্রত্যাশায় দলের শীর্ষ নেতাকর্মীদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। তার কর্মী সমর্থকদের দাবি- তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয় লাভ করবে।
বাসাইলসংবাদ/ ২৯ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




