
অনলাইন ডেস্ক : জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন। তবে দেশটির রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই এলাকা ডোনেস্ক ও লুহানস্ক এর আওতার বাইরে থাকবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আজ বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। প্রয়োজনে এটি আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে।
২০১৪ সাল থেকে রুশ বিচ্ছিন্নতাবাদীরা ডোনেস্ক ও লুহানস্কের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। সেখানে স্বতন্ত্র শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তারা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একইসঙ্গে সেখানে রুশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাসাইলসংবাদ/ ২৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




