
নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশস্থ প্রতিনিধিদলের উদ্যোগে আয়োজিত Erasmus+–সংক্রান্ত অনুষ্ঠানে Erasmus Mundus অ্যালামনি হিসেবে অংশগ্রহণ করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের কৃৃতি সন্তান হোসাইন মোহাম্মদ মাসুম।

আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের অন্যতম মর্যাদাপূর্ণ কর্মসূচি Erasmus+। এর আওতায় Erasmus Mundus Joint Masters সহ বিভিন্ন শিক্ষাবৃত্তি ও একাডেমিক মোবিলিটি কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ থেকেও প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচির মাধ্যমে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশস্থ প্রতিনিধিদল নিয়মিতভাবে Erasmus+–এর সুযোগ, আবেদন প্রক্রিয়া ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণদের অবহিত করতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে। এসব আয়োজনে Erasmus Mundus-এর সাবেক শিক্ষার্থী ও অ্যালামনিদের অংশগ্রহণও গুরুত্ব পাচ্ছে।
Erasmus Mundus অ্যালামনি হিসেবে হোসাইন মোহাম্মদ মাসুমের এমন আন্তর্জাতিক পরিসরের আয়োজনে অংশগ্রহণ সখীপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বিষয়। তাঁর এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে আগ্রহী করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সখীপুরের প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে ইউরোপীয় উচ্চশিক্ষার সুযোগ অর্জন এবং পরবর্তীতে Erasmus+–এর অ্যালামনি হিসেবে আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্মে যুক্ত হওয়া হোসাইন মোহাম্মদ মাসুমের জন্য যেমন গৌরবের, তেমনি এটি সখীপুরবাসীর জন্যও আনন্দ ও গর্বের খবর।
উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫৯ জন শিক্ষার্থী Erasmus Mundus বৃত্তি পেয়েছেন।
বাসাইলসংবাদ, ১৯ আগস্ট, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




