
বাসাইলসংবাদ: শনিবার, ০৪ আগস্ট, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্র ও শনিবার এ দ্ইুদিনে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া ও নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওইসব এলাকায় এখন পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া এলাকার পাগলা কুকুরের কামড়ে আবদুস ছবুর মিয়া (৩০), রবিন মিয়া (২৩), জাফর আহমেদ (২৫), আয়শা আক্তার (১১), মোশারফ হোসেন (২৮)সহ ৭ জন এবং শনিবার সকালে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাকলী আক্তার (১০), আহসান মিয়া (১৭), নাছির উদ্দিন (১২), নলুয়া মাদরাসার হুজুর জোনায়েদ আহমেদ (৪০)সহ ১৮ জনকে কামড়িয়ে আহত করে।
বাসাইলসংবাদ/একে




