
বাসাইল সংবাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” এই শ্লোগানে টাঙ্গাইলের বাসাইলে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে ১শ’ ৬জন কৃষকের মাঝে ইঁদুর নিধন ফাঁদ বিতরণ করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




