
বাসাইল সংবাদ :বুধবার, ৩০ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার কাঞ্চনপুর ও কাশিল ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে উপজেলা পরিষদ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুন অর রশিদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ অন্যরা।
গত সোমবার ফুলকী ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




