
বাসাইল সংবাদ: রোববার, ০২ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে চলতি খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুমড়া জাতীয় মাছি পোকা দমনে কৃষকদের মাঝে সেক্স ফেরোমন ফাঁদ ও লিউর বিতরণ করা হয়।

রোববার ( ২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ২০জন কৃষকের মাঝে ৩শ ৬০টি সেক্স ফেরোমন ফাঁদ ও লিউর বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক,

উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, প্রচার ও দপ্তর সম্পাদক এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মাসুদ রানাসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




