
বাসাইল সংবাদ: রোববার, ২০ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
“ছেলের ২১, মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন, পাচার, যৌতুক, জঙ্গিবাদ প্রতিরোধ ও জাতীয় আইন সহায়তা সম্পর্কে সচেতনা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত উপজেলা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির উদ্যোগে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দেউলী জাগরনী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-টাঙ্গাইল-১৭)র এমপি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য মনোয়ারা বেগম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা বেগম প্রমুখ।
বাসাইল সংবাদ/একে




