
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে গুড নেইবারস বাংলাদেশ এর WordMaster competition অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে WordMaster competition বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাসাইল উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৬৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

এসময় বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম লোটাস, WordMaster competition এর প্রোগ্রাম ম্যানেজার খাইরুল বাশার প্রমুখ।
অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কার এবং দুপুরের খাবার দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পাঁচজন মেধাবী শিক্ষার্থী জেলা পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বাসাইলসংবাদ, ৩১ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




