
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সাখাওয়াত (৩২) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দ-াদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাখাওয়াত উপজেলার ময়থা গাছপাড়া এলাকার ইউসুফ সিকদারের ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদ সঙ্গীয় এএসআই রুবেল মিয়া, কনস্টেবল জিকরুল ও জাকির হোসেনসহ অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা সেবনরত অবস্থায় সাখাওয়াতকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী সাখাওয়াতকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও সেই সাথে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বাসাইলসংবাদ, ০২ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




