
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বাসাইল উত্তরপাড়া ও চকপাড়া এলাকার থেকে জালগুলো জব্দ করা হয়। এসময় প্রায় এক হাজার মিটার দীর্ঘ চায়না দুয়ারি জাল ও ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, ‘চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ, ২২ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






