
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বালিনা দক্ষিণপাড়া এলাকায় ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, বিকেলে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে অজ্ঞাত পুরুষের লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এসময় তার শরীরে কোনো কাপড় ছিল না। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে। স্থানীয়দের ধারণা- দুর্বৃত্তরা হত্যার পর তার লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে। পরে লাশটি উজান থেকে পানির স্রোতে ভেসে এখানে এসেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো কাপড় ছিল না। লাশটি ময়নাতদন্তের জন্য রবিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মনে হচ্ছে- লাশটি নদীর উজান থেকে ভেসে এখানে এসেছে। তার পরিচয় শনাক্ত ও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
বাসাইলসংবাদ, ৩১ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






