
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার অর্ন্তগত প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজ ও গাছে টাঙ্গানো সকল পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাসাইল পৌরসভার প্রশাসক মোছা. আকলিমা বেগম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ০২ (দুই) দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে- এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাসাইল পৌর এলাকার অর্ন্তগত সরকারি প্রতিষ্ঠান সমূহ, স্কুল, কলেজ, শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং সরকারি রাস্তার পাশে রোপনকৃত গাছ সমূহের মধ্যে টাঙ্গানো পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ইত্যাদি আগামী ০২ (দুই) দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাসাইলসংবাদ, ০৪ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






