
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশন’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মিয়া, সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান নাহিদ, সমাজসেবক আমিনুর রহমান খান বাবু মিলিটারি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিন খান প্রান্ত।

এসময় ‘কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশন’-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. সুমন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে ১১জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ২৫ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




