
নিজস্ব প্রতিবেদক : সত্তরে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছিল আগামী নির্বাচনেও আবার দেশের মানুষের মাঝে আওয়ামী লীগের প্রতি গণজোয়ার হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ননয়, বাস্তবে পরিণত হয়েছে। উন্নয়নের মাধ্যমে এখন দেশকে র্স্মাট বাংলাদেশ হিসেবে গড়েছেন তিনি। ১৫ আগস্ট সকালে টাঙ্গাইলের বাসাইলে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাসাইল বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি জনগণের একজন সেবক ও শেখ হাসিনার একজন কামলা হিসেবে কাজ করেও যাচ্ছি। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম করার জন্য আহবান জানান।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ ফারুক, আমিন শরীফ সুপন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক। অনুষ্ঠান শেষে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ, ১৫ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




