
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী বাসাইল পৌর কার্যালয়ে ইসলামিয়া ডিজিটাল আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে এবং বাসাইল পৌরসভার সহযোগিতায় আয়োজিত চক্ষু সেবায় প্রায় ৪শ’ রোগিকে সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু।


এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর, কাউন্সিলর হাফিজুর রহমান, রফিকুল ইসলাম রিপন, তায়েব হোসেন তোলা, মামনি আক্তার, মেরিন সিদ্দীকাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বিনামূল্যে সেবা পেয়ে রোগিরা পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসাইলসংবাদ, ১৫ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




