
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) দুপুরে কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী উপজেলার বীর বাসিন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির (২৮) ও একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চারান এলাকা থেকে জাকির ও আসাদুজ্জামান মোটরসাইকেলটি নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে একটি প্রাইভেটকারেও আসছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটির চালক ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলে থাকা আসাদুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার তার পথে মৃত্যু হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাসাইলসংবাদ, ০৫ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




