
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তিপদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান খান, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ , সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যাক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তিপদক সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন।
বাসাইলসংবাদ, ২৮ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




