
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল কিং ১২’ এর উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার কাশিল দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস ছাত্তার জমাদার, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম।
কেবিএন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ‘টাঙ্গাইল কিং-১২’ এর উপদেষ্টা আলমগীর হোসেন খান, গ্রুপ অনার মামুন খান, প্রধান সমন্বয়ক রিফাত খান প্রমুখ।
বাসাইলসংবাদ, ২৬ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করু




