
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এমদাদ আলী খানের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলেজে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (৭ এপ্রিল) কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, আলহাজ্ব এমদাদ আলী খানের ছেলে কামরুজ্জামান খান, সরকারি সা’দত কলেজের অধ্যাপক মনিরুজ্জামান, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আলো, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান রুনু, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব প্রমুখ। অনুষ্ঠানে কলেজটির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এমদাদ আলী খানের স্মৃতিচারণ করেন বক্তারা।
বাসাইলসংবাদ, ০৭ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




