
ক্রীড়া ডেস্ক : সৌদি আরবে আর কদিন পরেই মহারণের সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির শীর্ষ দুই ক্লাব আল নাসরে ও আল হিলাল মিলে একটি দল গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে আবার ক্রিস্টিয়ানো রোনালদো। আর প্রতিপক্ষ হিসেবে খেলবে মেসি, নেইমার, এমবাপ্পেদের পিএসজি।

আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। ৬৮ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। সেই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে পিএসজি।
এই একটি ম্যাচ খেলেই মেসিদের পিএসজি ১০ মিলিয়ন ইউরো আয় করবে। যা বাংলাদেশি মুদ্রায় ১১২ কোটি ৬৯ লাখ টাকার বেশি। এমনটি নিশ্চিত করেছে ফরাসি ভিত্তিক সংবাদ মাধ্যম লেকিপে।
এই ম্যাচকে ঘিরে আয়োজকদের কাছে ২০ লাখের বেশি টিকিটের আবেদন এসেছে। কারা টিকিট পাবেন, তা বাছতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। আর সিআর সেভেনকে সৌদি দলের নেতৃত্ব দেওয়ায় উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
লেকিপ জানিয়েছে, গত বছর পিএসজির ৩৭০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। এমনকি আসছে বছরেও প্রায় একই অংক ক্ষতি হতে পারে। ফলে প্রদর্শনী ম্যাচের আয় তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।
বাসাইলসংবাদ, ১৭ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




