
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুমারজানী গ্রামে প্রথম দফায় শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। ঠিকানার প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানারকর্মী মল্লিকা পারভীন, শফিক সরকার, আলী খান, রাশেদা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ নামজুল হোসাইন, বাদশা মিয়া, রবিন মিয়া প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৯ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




