
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে দুই হাজার ছয়শ’ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সিনিয়র সহ-সভাপতি আজাদ খানশুর, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ ।
২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষকের মাঝে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
বাসাইলসংবাদ, ১৫ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




