
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া চা-বাগান এলাকা থেকে অস্ত্রসহ চার ভারতীয়কে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। আটকরা হলেন সতীন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাট রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সীমান্ত দিয়ে চার ভারতীয় অনুপ্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা তাদের অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকরা পুলিশকে জানায়, বন্য শুকর ধরার জন্য তারা চা বাগান এলাকায় প্রবেশ করেছিল। পরে কমলগঞ্জ থানা পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে। এ সময় ভারতীয় নাগরিকদের থেকে ছয়টি একনলা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আটকরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।
বাসাইলসংবাদ, ০৩ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




