
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা নামক এলাকায় শিহাব পেট্টোল পাম্পের উত্তর পাশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বাসাইল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার শাতান মোগরা এলাকার মৃত সেলিম প্রামানিকের ছেলে হাসান প্রামানিক (২০) ও দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের লেবু খানের ছেলে সুজন খান (২০)।
জানা গেছে, বাসাইল থানা পুলিশ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও ৭ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ, ২৪ জুন, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




