
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর বিভাগীয় পর্যায়ের প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন কাজের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
এরআগে তিনি ২০১৩ সালে প্রথমবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
বাসাইলসংবাদ, ২৬ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




