
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনেশ্বর চন্দ্র সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার সকালে বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে নবনিযুক্ত ডিন হিসেবে ড. ধনেশ্বর চন্দ্র সরকার দায়িত্ব গ্রহণ করেন এবং বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২ জুন থেকে পরবর্তী দুইবছরের জন্য ড. ধনেশ^র চন্দ্র সরকারকে নিয়োগ দেয়া হয়।
বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




