
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাসাইল থানা শাখার উদ্যোগে বিভিন্ন এলাকার পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (২৬এপ্রিল) বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাসাইল থানা শাখার সভাপতি মুহাম্মাদ জামিল খানের নেতৃত্বে একটি টীম উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও ছিন্নমূল মানুষের মঝে ইফতার বিতরণ করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাসাইল থানা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইউনুস আহমাদ, অর্থ সম্পাদক মুনাওয়ার হোসাইন খান , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ তাওহীদ হাসান সহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৮ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




