
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ঐতিহ্যবাহী ময়থা জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নারী ও পুরুষ ভোটারদের স্বতষ্ফুর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ ও প্রশাসনিক তৎপরতায় শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১ জন অভিভাবক ১টি ব্যালটে সর্বোচ্চ ৪ জন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।
এ নির্বাচনে ৫৯৬ জন ভোটারের মধ্যে ৫৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি সাধারণ অভিভাবক সদস্যে পদের বিপরীতে ৯জন ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ২জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- আইয়ুব আলী (ব্যালট নং-১), আবু সাঈদ মিয়া (ব্যালট নং-২), নজরুল ইসলাম (ব্যালট নং-৩), মান্নান সিকদার (ব্যালট নং-৪), মুহাম্মদ মঞ্জুরে রহমান (ব্যালট নং-৫), সেলিম মিয়া (ব্যালট নং-৬), শাহালম (ব্যালট নং-৭), রতন শীল (ব্যালট নং-৮) ও শাহীন (ব্যালট নং-৯) এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোরশেদা বেগম (ব্যালট নং-১) ও শারমিন আক্তার (ব্যালট নং-২)।
এর মধ্যে ৫ নং ব্যালটে সর্বোচ্চ ২৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন মঞ্জুরে রহমান (রিপন), ২নং ব্যালটে ২০৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আবু সাঈদ মিয়া, ৪নং ব্যালটে ২০১ ভোট পেয়ে তৃতীয় হন মান্নান সিকদার ও ৯ নং ব্যালটে ১৮৪ ভোট পেয়ে শাহীন চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১নং ব্যালটে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসা. শারমিন আক্তার ২নং ব্যালটে পান ২৫২ ভোট।
সারাদিন ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা ৬ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আল-আমিন। এ সময় শিক্ষকন্ডলী, প্রতিদ্বন্দ্বি প্রার্থী, সমর্থকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমীন ও এএসআই শাহীনুর আলমসহ পাঁচজন পুলিশ সদস্য নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
নির্বাচিত অভিভাবক সদস্যরা বলেন, এবারের ম্যানেজিং কমিটির নির্বাচন খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। অভিভাবকরা তাদের ভোটাধিকার খুব স্বতঃস্ফূর্তভাবেই প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। তাই সকল অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের দায়িত্ব পালনে সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করি।
বাসাইলসংবাদ/ ১৬ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




