
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামী দুই বছর পর নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তথা বিরোধী দল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নানা ধরণের মিথ্যাচার করছে। আমি মনে করি, এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে। রবিবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করবে। আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, দেশ অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব।
তিনি আরও বলেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে নিত্যপণ্যের সামান্য দাম বৃদ্ধিকে অতিরঞ্জিত করে দেশে অস্থিতিশীলতা তৈরির পায়তারা করছে। প্রতিবাদের নাম করে আন্দোলন-কর্মসূচি দিয়ে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। দ্রব্যমূল্যের দাম কিছুটা বাড়লেও দেশে খাদ্যদ্রব্যের কোন হাহাকার নেই, সংকট নেই। এ অবস্থায় বিএনপি যদি মনে করে দ্রব্যমূল্যের কিছুটা দাম বৃদ্ধির জন্য দেশে আন্দোলন-সংগ্রাম করবে, অস্থিতিশীলতা সৃষ্টি করবে- সেটি তারা কিছুতেই করতে পারবে না। তাদের এ অপপ্রয়াস অতীতের মতো এবারও ব্যর্থতায় পরিণত হবে।
মন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘিœত হয়েছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব খাদ্যশস্যের দামের উপর পড়েছে। এর ফলে সম্প্রতি দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও মানুষের কষ্ট লাঘব করতে সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নি¤œ আয়ের খেটে খাওয়া গরীব মানুষের কষ্ট লাঘব করার জন্য ভর্তুকিতে কম মূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভালবাসেন ও সবসময় মানুষের মাঝে থাকতে চান- সেজন্যই তিনি কম মূল্যে নিত্যপণ্যের ব্যবস্থা করে নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এতে দরিদ্র মানুষেরা উপকৃত হবেন ও তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ্আমাদের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া যেভাবে কাজ করছে তাদের এই স্বাধীনতা অব্যাহত থাকবে। তারা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে। সুশীল সমাজ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক এমপি মিসেস মনোয়ারা খাতুন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, আতোয়ার রহমান খান এমপি, হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, খান আহমেদ শুভ এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি, অপরাজিতা হক এমপি। এছাড়া জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।
বাসাইলসংবাদ/ ২১ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




