
নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যা চ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যা চে তাক লাগানো জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের দেয়া ২১৬ রানের লক্ষ্য বাংলাদেশ টপকেছে ৭ বল হাতে রেখে। সপ্তম উইকেটে আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।
বাসাইলসংবাদ/ ২৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




