
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে হাছিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার তথ্যটি নিশ্চিত করেন।

নিহত হাছিনা বেগম উপজেলার গারট্ট এলাকার আব্দুল বারেকের স্ত্রী। নিহতের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ হাছিনা বেগম সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় তার শরীরে হঠাৎ অসাবধানতাবশত আগুন লাগে। পরে দগ্ধ অবস্থায় হাছিনা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
বাসাইলসংবাদ/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




