
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৮ নারী বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।

এরআগে সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নারী বীরমুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, বীরমুক্তিযোদ্ধা রবিজান, বীরমুক্তিযোদ্ধা শেফালী ও বীরমুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার বীরমুক্তিযোদ্ধা কাজী ফিরোজা ইসলাম বিউটি ও বীরমুক্তিযোদ্ধা জহুরা খাতুন, কালিহাতী উপজেলার বীরমুক্তিযোদ্ধা হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রবিজান, সখীপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন ও বীরমুক্তিযোদ্ধা শেফালী, দেলদুয়ার উপজেলার বীরমুক্তিযোদ্ধা রিক্তা বেগম উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




