
নিউজ ডেস্ক : মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু পুরস্কার” প্রদান করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় এ পুরস্কার পেলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মো. আমিনুল ইসলাম আনু (এজিএম, এমএস)। এ উপলক্ষে গত শনিবার সমিতির কার্যালয়ে তাঁর হাতে পুরস্কারের নগদ অর্থ, ক্রেস্ট, সনদ তুলে দেন জিএম মো. আবু হানিফ। গত ১৩ ডিসেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আর ই বি) এর চেয়ারম্যানের অনুমোদনে পল্লীবিদ্যুৎ সমিতির মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক ইউসুফ আহমেদ ঢালী সাক্ষরিত এক দপ্তরাদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

মো. আমিনুল ইসলাম আনু বলেন, মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা বিভাগ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্রাহক সমাবেশ, আলোর ফেরিওয়ালা, দুর্যোগে আলোর গেরিলা, উঠান বৈঠক, গণশুনানি, সংযোগ সংক্রান্ত বিষয়ে সেবা প্রদান, শতভাগ বিদ্যুতায়ন, সোলার সেচ পাম্পের ব্যবহার সম্পর্কিত তথ্য প্রদান ও গ্রাহক উদ্বুদ্ধকরণসহ নানামুখী গ্রাহক সেবা প্রদান করা হয়। আমরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে গ্রাহকদের চাহিদা মতো সেবা নিশ্চিত করার জন্য সদা তৎপর ছিলাম। জরুরী সেবা হিসেবে আমাদের গ্রাহক সেবা দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। স্বীকৃতি স্বরূপ “বঙ্গবন্ধু পুরস্কার” পাওয়ায় আমি গর্বিত ও আনন্দিত। এই অর্জনে সবার অবদান রয়েছে। তাই গ্রাহকসেবা দপ্তরসহ পুরো পল্লীবিদ্যুৎ সমিতির সবাইকে এ কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান
তিনি।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবু হানিফ বলেন, “বঙ্গবন্ধু পুরস্কার” অর্জন করায় আমরা টাঙ্গাইল সমিতি গর্বিত। এ জন্য আমিনুল ইসলাম আনুসহ সকলকে ধন্যবাদ। ভবিষ্যতে বিদ্যুৎ ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার মাধ্যমে অন্যরাও পুরস্কৃত হবেন এই আশা রাখি। এই স্বীকৃতি আমাদের সকলকে উদ্বুদ্ধ করবে।
এসময় উপস্থিত ছিলেন, ডিজিএম জাকির হোসেন, রিপন দাম, মো. শফিউল ইসলাম, মো. ইব্রাহীম খলিল, মো. মেসবাহুল হক, মো. কামাল হোসেনসহ সমিতির সকল এজিএম, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাসাইলসংবাদ/ ২৫ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




