
নিজস্ব প্রতিবেদক : বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর বিকেলে উপজেলার মিরিকপুর গ্রামে ৫০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, ঠিকানা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় উপজেলার মিরিকপুর গ্রামের বাসিন্দা ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ বছর আরও ৬টি দরিদ্র অধ্যুষিত এলাকায় এ কম্বল বিতরণ করা হবে।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৮ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




