
নিজস্ব প্রতিবেদক : “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার” উপহার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচি এর আওতায়-মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীনে টাঙ্গাইলে আশ্রয়হীনদের মাঝে টিনশেড পাকা ঘর উপহার দিয়েছেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন ।

শনিবার (২৫ সেপ্টম্বর ) সকালে টাঙ্গাইল পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডে চার আশ্রয়হীনদের মাঝে এ ঘর প্রদান করা হয়। এ টিনশেড পাকা ঘরে আছে দুটি রুম, একটি বড় বারান্দা, রান্নাঘর ও শৌচাগার।
এসময় এমপি ছানোয়ার বলেন, আজকে যাঁরা ঘর পেয়েছেন তাঁদের কষ্ট দূর করা এবং তাঁদের মুখের হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রফিক প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৫ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




