
নিজস্ব প্রতিবেদক : ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ভেতরেও মঙ্গলবার (২৭ জুলাই) টাঙ্গাইলের বাসাইলের বিভিন্ন সড়ক, বাসষ্ট্যান্ডসহ বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে। উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের সমন্বয়ে রাস্তা ও বিনোদন কেন্দ্রে নিয়মিত টহল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা এবং মাইকিং করেও টনক নড়ছেনা সাধারণ মানুষের।

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন র্যাবের একটি মোবাইলটিমসহ বাসাইল বাজার, বাসষ্ট্যান্ডের কয়েকটি মার্কেট, বিনোদন কেন্দ্র চাপড়াবিলসহ (বাসুলিয়া) বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। এসময় তিনি ১৭টি মামলায় পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

জরিমানা করেও টনক নড়ছেনা সাধারণ মানুষের।
নাহিয়ান নুরেন বলেন, সরকারী বিধিনিষেধ ও নির্দেশনা না মানায় আজ ১৭ জনকে জরিমানা এবং আরও কয়েকজনকে সতর্ক করে দেয়া হয়েছে। বিধিনিষেধের এই সময়ে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে অযথা ঘোরাফেরা না করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। বিধিনিষেধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২৭ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




