
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭জুন) বিকেলে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ১১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮জন। আর সুস্থ হয়েছে ১৩২জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫জনের।
এদিকে করোনার সব চেয়ে ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর ও কালিহাতী উপজেলা। এ তিনটি উপজেলা লকডাউনের পরিকল্পনা চলছে। শনিবার অথবা রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বাসাইল রয়েছে এ তিনটি উপজেলার মাঝখানে। ফলে বাসাইলও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ডা. ফিরোজুর রহমান।
বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




