
নিজস্ব প্রতিবেদক : লন্ডন কেন্দ্রীক ‘ঈমান ইনিশিয়েটিভ’ সংগঠনের উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে লন্ডন প্রবাসী প্রকৌশলী তৌফিকুল রিমনের মাধ্যমে ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ এসব ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেন।

সংগঠনটির পক্ষে উপজেলার বাদিয়াজান এলাকায় বাইতুল মা’মুর জামে মসজিদ মাঠে ত্রাণসামগ্রী বিতরণ করেন বাইতুল মা’মুর জামে মসজিদের সহ-সভাপতি মামুন মোর্শেদ ভূইয়া, মসজিদ কমিটির উপদেষ্টা মনিরুজ্জামানসহ অন্যরা।
ত্রাণসামগ্রী হিসেবে ৪০জনের মাঝে চাল, তেল, ডাল, পেঁয়াজ, আলু, লবন, চিড়া ও চিনি বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ৩০ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




