
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পৌঁছেছে করোনাভাইরাসের ২হাজার ৬২০ দ্বিতীয় ডোজ। বুধবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান করোনার টিকা গ্রহণ করে হেফাজতে রাখেন।

ডা. ফিরোজুর রহমান বলেন, ‘প্রথম পর্যায়ে বাসাইল উপজেলায় ৫৩২ ভায়ালে ৫ হাজার ৩২০টি করোনাভাইরাসের ডোজ পৌঁছায়। আজ ২৬২ ভায়ালে ২৬২০টি দ্বিতীয় ডোজ এসেছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।’
বুধবার (০৬ এপ্রিল) পর্যন্ত ৪ হাজার ৭০জনকে টিকা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ০৭ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




