
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি এ প্রতিযোগিতার শুভ উদ্ভোদন করেন।

প্রতিযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।প্রতিযোগী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দলের মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা প্রমুখ। এসময় সমকাল পত্রিকার বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ০৪ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




