
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি আয়োজিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে মুহাম্মদ জামিল খানকে সভাপতি ও মুহাম্মদ আব্দুল্লাহ আল নাফিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনি, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এসএম কামরুল ইসলাম, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৬ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




