
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রথম পর্যায়ে ৫হাজার ৩২০ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সিভিল সার্জনের এক কর্মকর্তার কাছ থেকে ভ্যাকসিনটি গ্রহণ করেন।

ডা. ফিরোজুর রহমান বলেন, ‘৫৩২ ভায়ালে ৫হাজার ৩২০ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন আমরা পেয়েছি। ভ্যাকসিনগুলো যথা নিয়মে কোল্ডরুমে সংরক্ষণ করা হয়েছে। এসব ভ্যাকসিনের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, আগামী (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৩টি বুথে ভ্যাকসিনটি পুশ করার কার্যক্রম শুরু করা হবে। তবে ওইদিন কাকে ভ্যাকসিনটি পুশ করে উদ্বোধন করা হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। উদ্বোধনের পর অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মাইক্রোপ্লেন তৈরির অনুযায়ী অন্যান্য ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হবে।’
একটি সূত্রে জানা গেছে, ওইদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ইউএনও নুসরাত জাহান, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমানের মধ্যে যেকেউই ভ্যাকসিনটি প্রথম নিতে পারেন।
বাসাইলসংবাদ/ ০৪ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




