
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনগত রাত পৌনে একটায় উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সুফিয়া নাসরীন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সুুফিয়া নাসরীন জানান, রাত সাড়ে ১২ টার দিকে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের মাথার এক পাশে জখম ও এক হাত ভেঙ্গে গেছে। বাম হাতে চুরি, গলায় লোহার শিকলের চেইন পড়া চেইনে সাথে সংযুক্ত একটি ছোট দা থাকার কারণে ধারনা করা হচ্ছে সে ভান্ডারীর কোন সদস্য।
বাসাইলসংবাদ/ ০৮ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




