
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাশলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সখীপুর উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ উপজেলা শাখার সভাপতি এম.এ হাশেম,সাধারণ সম্পাদ মোঃ আঃ ছবুর মিয়াসহ সংগঠনের সকল সদস্যরা।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানান।
৫ দফা দাবিগুলো হলো- ১১তম গ্রেডে বেতন প্রদান এবং পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান, সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন ।
মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ২৯ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




