
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাহিয়ান নুরেন যোগদান করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি এ উপজেলায় যোগদান করেন।

৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ২৫ অক্টোবর এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরআগে তিনি বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
নাহিনায় নুরেনের বাড়ি চট্রগ্রাম জেলার কর্নফুলী উপজেলায়। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘আমি আগামী সোমবার আমার দায়িত্ব বুঝে নিব। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বাসাইলসংবাদ/ ০৪ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




