
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামন্য অবদানের স্বীকৃতি স্বরুপ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি স্থানীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ হাসান আলী, সহ-সভাপতি মো. বাবুর হোসেন চৌধুরী, এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুলি বেগম, জেলা কমিটির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল হক, শিক্ষা ও গবেষনা সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পদক মাসুদ রানা, সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দরা বক্তব্য রাখেন । আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. জহুরুল হক শামীম।
আলোচনা সভায় বক্তারা বলেন- মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের একদফা দাবিতে মুজিব জন্মশত বার্ষিকীতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণের ঘোষনা করার জন্য বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করেন। যাতে অনতিবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষাক্ষেত্রে সরকারী বেসরকারী বৈষম্যদুর করা হয়।
বাসাইলসংবাদ/ ০৫ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




