
অনলাইন ডেস্ক : কর্মদক্ষতা ও পরিশ্রমের জন্য কুয়েতে সম্মাননা পেয়েছেন মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি। কুয়েত ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আর্কিটেক্ট কলেজের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। এর অংশ হিসেবে প্রশংসাপত্র ও ক্রেস্ট দেওয়া হয় দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা সম্পন্ন মাহবুবুল আলমকে।

মাহবুবুল আলমের বাড়ী চট্টগ্রাম জেলা রাউজান উপজেলায়। জীবন জীবিকার তাগিদে ৩৭ বছর আগে কুয়েতে পাড়ি জমান তিনি। ১৯৯০ সালে কুয়েত-ইরাকের যুদ্ধ চলাকালীন দেশে প্রত্যাবর্তন করেন। এরপর পুনরায় কুয়েতে ফিরে মাহবুবুল আলম ১৯৯৭ সাল থেকে অদ্যাবধি কুয়েত ইউনিভার্সিটির স্টাফ ক্যাটাগরিতে সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। তার দীর্ঘদিনের কাজের কর্মদক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সবার মন জয় করে সুনাম অর্জন করেন। তার এই কর্মদক্ষতা ও সততার জন্য কুয়েত ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আর্কিটেক্ট কলেজ তাকে সম্মাননা দেয়।
মাহবুবুল আলমের এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে জার্মানিতে গ্রাজুয়েশন শেষ করে চাকরি করছেন। মেয়ে চট্টগ্রাম মহসিন কলেজে অধ্যায়নরত। মাহবুবুল আলম দীর্ঘ সময়ের প্রবাস জীবনের ইতি টেনে বাকি সময়টুকু দেশে বন্ধুবান্ধব প্রিয়জন ও পরিবারের সঙ্গে কাটাতে চান।
বাসাইলসংবাদ/ ২৪ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




