
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম। রবিবার (২৩ আগস্ট) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) মো. রাশিদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ওই সভায় ভূঞাপুর থানা (তদন্ত কর্মকর্তা) এনামুল চৌধুরী মো. রাশিদুল ইসলামের পক্ষে শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

জানা যায়, মহামারি করোনাভাইরাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্নকাজে বিশেষ অবদান রাখায় রাশিদুল ইসলাম শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।’
…বাসাইলসংবাদ/ ২৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




