
নিউজ ডেস্ক : প্রায় ১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে আটকে পড়া কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার মনির আহমেদ বলেন, ‘ঢাকা থেকে টিম এসে কুড়িগ্রাম এক্সপ্রেসের চারটি বগি লাইনে তুলে। এরপর সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেস তারপর নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে শনিবার (২৫ জুলাই) রাত ১১টার ১৫ মিনিটের দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
…বাসাইলসংবাদ/ ২৬ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




